সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পিঠা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ : মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং সিনিয়ার্স ক্লাবের আয়োজনে পিঠা উৎসব ২০২৫ ক্লাব প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও উপস্থাপনার মধ্য দিয়ে বাঙালির লোকজ সংস্কৃতিকে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,পিঠা আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের শিকড়ের সাথে আমাদের সংযুক্ত রাখে। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। পিঠার মাধ্যমে আমরা শুধু আমাদের খাদ্যসংস্কৃতিকে নয়, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যকেও উদযাপন করি।
“চট্টগ্রামের মতো শহরে এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে শহুরে জীবনধারার সাথে সংযুক্ত করার একটি সুন্দর উদ্যোগ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা শেখানোর সুযোগ পাই। আমি বিশ্বাস করি, চিটাগাং সিনিয়ার্স ক্লাবের এই উদ্যোগ চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা পালন করবে।”
উৎসবে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ক্লাবের চেয়ারম্যান ডাঃ বিশ্বনাথ দাশ, মাশফিক উল হাসান, ফাতেমা ফেরদৌস, ডাঃ মেসবাহ উদ্দিন আহমেদ, ডাঃ ভাগ্যধন বড়ুয়া, ফয়সাল আলম তাসকিন, ওলিউল আবেদীন শাকিল, এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, এবং ডাঃ সরোয়ার আলম, এম.আর.দে, ইঞ্জি. পরিমল কান্তি চৌধুরী ,ডাঃ বিদুৎ কান্তি বিশ্বাস ,ডাঃ এম.এস.টিপু সুলতান, প্রদীপ কুমার দাশ, সোমেন কুমার দত্ত, পুলক পারিয়াল, মোহাম্মদ আলী মুরাদ প্রমুখ।
উৎসবটি ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের এক মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন ধরনের পিঠার স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে আকৃষ্ট করে। চট্টগ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরার জন্য এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...