বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মা ও শিশু হাসপাতাল

অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আলিশা হাসান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কানাডা ভিত্তিক সংগঠন অটিজম এবি ওয়ার্ল্ড সেন্টারের অটিজম এবি বিশেষজ্ঞ আলিশা হাসান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে তার বাংলাদেশি স্বামী কানাডায় বসবাসরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসিফ হাসান উপস্থিত ছিলেন। আলিশা হাসান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

এতে বাংলাদেশে অটিজম শিশুদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপকভাবে উপকৃত হবে এবং বাংলাদেশে অটিষ্টিক শিশুদের চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্তের সূচনা হবে। আলিশা হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশু বিকাশ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার লুবনা, সহকারী অধ্যাপক রেহেনা আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম মুরাদ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাসমিন এ হায়াৎ, স্পিচ থেরাপিস্ট আবুল কাশেম শিহাবসহ শিশু বিকাশ কেন্দ্রের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...