সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে ৩ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের মেলা ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’।

বুধবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) এমদাদ উল বারী।

ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতামূলক মডেলে ব্যবসা করার আহবান জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এমদাদ উল বারী বলেন, ‘পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে।

দেশের ৯৮ থেকে ৯৯ শতাংশ মানুষ এখন যোগাযোগের আওতায় চলে এসেছে। প্রযুক্তির যে একটি সুপ্ত ক্ষমতা আছে সেটা জানার জন্য জ্ঞানের প্রয়োজন। আইএসপির ওপর নির্ভর করে একটি ডিজিটাল জগত তৈরি হয়েছে। প্রযুক্তি নিজের গতিপথ খুঁজে নেবে। তাকে আটকানো সম্ভব না। আইএসপিকে বলবো বড় বড় ব্যবসায়ীদের মতো না দেখে সেবা প্রদানকারীর মতো দেখতে।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজিম উদ্দিন এবং সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম।

তিন দিনব্যাপী মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বিজ্ঞানমেলা, সেমিনার ও রোবো সকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল রয়েছে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...