মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সনদ বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক

বিভিন্ন স্কিল ডেভলেপমেন্ট তরুণ প্রজন্মকে এগিয়ে রাখবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ২০২১–২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও নতুন কোর্সের উদ্বোধন গত সোমবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।
প্রধান অতিথি বলেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স জীবনকে করে তোলে বৈচিত্র্যময় ও স্বাচ্ছন্দ্যময়। যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রজীবন থেকেই চেষ্টা করা উচিত নতুন কিছু শেখার। এর মাধ্যমে ছাত্রজীবন শেষ হতে হতেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে হওয়া যায় আত্মনির্ভরশীল। তেমনি স্কিল ডেভেলপমেন্ট হিসেবে মোটর ড্রাইভিং স্কুল চট্টগ্রাম জেলা পরিষদ সুযোগ করে দিচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে ।বর্তমানে জীবনযাত্রার মানের সাথে চাকরির ধরণেও পরিবর্তন এসেছে। শুধু সময়ের সাথে আপডেট করতে হবে নিজেকে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে।কর্মক্ষম জনশক্তি সৃষ্টি করতে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। নিজেকে সময়ের উপযোগী হতে হবে। মনোযোগী হয়ে প্রশিক্ষণ নিবেন। উল্লেখ্য, ৮ টি ব্যাচে মোট ১৬০ জন প্রশিক্ষণার্থীকে হাটহাজারী রোডের নতুনপাড়া বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, বিআরটিসির ট্রেইনিং ইনচার্জ মোহাম্মদ জমির উদ্দিন, উচ্চমান সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...