বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা খানম জানান, মহানগরীতে প্রথম দিন তিন হাজার কম্বল বিতরণ করা হয় । তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রথম দিনে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নাম্বার গেট এলাকায় অতিদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ লাখ কম্বল ও এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...