মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মামলায় সাবেক এমপি নদভী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ডিভিশন ও চিকিৎসা বিষয়ে কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন আদালত।

রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া থানার তিনটি মামলার মধ্যে দুটি বিস্ফোরক আইন ও একটি হত্যা মামলা। এছাড়া সাতকানিয়া থানার দুটি মামলা বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে।

পুলিশ এই পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেপ্তার দেখিয়ে দুটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে মামলাগুলোয় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘লোহাগাড়া থানার তিন মামলায় ও সাতকানিয়া থানার দুই মামলায় আজ পুলিশ সাবেক এমপি নদভীকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে এ সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

তিনি আরো বলেন, ‘সকাল ৯টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই এমপিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে।

পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...