মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

লায়ন নাসির উদ্দিন চৌধুরী পুনরায় সিএলএফের চেয়ারম্যান নির্বাচিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সংবিধান অনুযায়ী ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির সভা গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.এ. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিগত দুই মেয়াদের কার্যক্রম, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও চট্টগ্রাম লায়ন্স আই ইন্সস্টিটিউট প্রতিষ্ঠায় দক্ষ নেতৃত্বের কথা বিবেচনা করে এবং চিকিৎসা সেবায় আরো গুণগত মানোন্নয়নে নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুধাবন করে সভায় আগামী দুই বছরের জন্য লায়ন নাসির উদ্দিন চৌধুরীকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য লায়ন রফিক আহমেদ প্রস্তাব উত্থাপন করলে লায়ন কবীর উদ্দিন ভূঁইয়া উপস্থিত সকলের পক্ষে উক্ত প্রস্তাব সমর্থন করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে লায়ন নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩য় বারের ন্যায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হন।
সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, প্রাক্তন ভাইস–চেয়ারম্যান লায়ন রফিক আহমেদ, লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোস্তাক হোসাইন, পিডিজি লায়ন শাহ্‌ আলম বাবুল, লায়ন আল–সাদাৎ দোভাষ, লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী এবং ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে চেয়ারমান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস–চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলমসহ ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলে লায়ন নাসির উদ্দিন চৌধুরীরর গতিশীল নেতৃত্বে বিগত ২০২১ ও ২০২২ এবং ২০২৩ ও ২০২৪ মেয়াদের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সকল সদস্যবৃন্দের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং লায়ন নাসির উদ্দিন চৌধুরীরর গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স আই ইন্সস্টিটিউট এন্ড হসপিটালকে এতদঞ্চলের অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
পরিশেষে, পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী ৩য় বারের মতো তাঁকে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিগত দিনগুলোর ন্যায় আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...