বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

থার্টি ফার্স্ট নাইট : নগরীর নিরাপত্তায় সিএমপির ১৩ নির্দেশনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও নগরীর সার্বিক নিরাপত্তায় ১৩টি বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে নগরবাসীকে কিছু নিদের্শনা অনুসরণ করতে বলা হয়েছে। এসব নিদের্শনার মধ্যে রয়েছে- রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোন জমায়েত, সমাবেশ, উৎসব না করা। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোন অনুষ্ঠান, সমাবেশ বা নাচ-গান না করা। কোথাও কোন আতশবাজি বা পটকা না ফুটানো এবং ফানুস না উড়ানো।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান না করা। একইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্সকৃত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা। উচ্চস্বরে গাড়ির হর্ন না বাজানো কিংবা বেপরোয়া গতিতে গাড়ি না চালানো। আনন্দ উদযাপনের ক্ষেত্রে প্রচলিত সমাজব্যবস্থা ও সংস্কৃতির প্রতি লক্ষ্য রাখা।

মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা। সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকা। অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকা। হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া। জনগণের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড পরিহার করা।

সিএমপির বিজ্ঞপ্তিতে কর্ণফুলী টানেল এলাকায় ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চস্বরে হর্ন না বাজানোসহ বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া যেকোন গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিক সিএমপির কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে বলা হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...