বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রামগড়ে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

 শ্যামল রুদ্র  ,রামগড়  প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব।ট্রাইবেকারে রামগড় সম্প্রীতি একাদশকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়। আজ শনিবার(২৮ডিসেম্বর)রামগড় জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট’র  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান,খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাস ব্যাপী আয়োজিত “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে

শনিবার(২৯ডিসেম্বর) ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষনা হয়।প্রথমার্ধে রামগড় সম্প্রীতি একাদশ এক শূন্য গোলে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব।নির্ধারিত সময়ে ড্র থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। মোহাম্মদ হানিফ মিয়ার সঞ্চালনায় ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ টিপু,ইফতেখার হোসেন,এডিসন চাকমা ও শুভ ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, মাদক,সন্ত্রাস থেকে  যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন তৈরী করে।এসময় তিনি খেলাধুলায় রামগড়ের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথী, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া,রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল,সাধারন সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেফায়েত উল্ল্যাহ,পৌর বিএনপির সভাপতি মো:জসিম উদ্দীন,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস  প্রমুখ। খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। মাসব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট দেশের বিভিন্ন জেলার ১৬ দল অংশগ্রহণ করে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...