রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিপিএল সফল করার দায়িত্ব খেলোয়াড়দেরও : তামিম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সফল করতে ক্রিকেটারদেরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল।

লো-স্কোরিংয়ের কারণে বিপিএলের সর্বশেষ কয়েক মৌসুম নিয়ে হতাশ ছিলো ভক্তরা। লো-স্কোরিংয়ের জন্য উইকেটকে দোষারোপ করা হলেও স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স আশানুরুপ ছিলো না।

যেহেতু বিপিএল পুনর্গঠনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তামিম মনে করেন বিপিএল সফল করতে খেলোয়াড়দেরও দায়িত্ব নেওয়া দরকার।

তামিম বলেন, ‘টুর্নামেন্ট কেমন হবে সেটি নির্ভর করে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর। এটা আয়োজকদের উপর নির্ভর করে না। কারণ সুযোগ-সুবিধা, সেরা উইকেট, সেরা ধারাভাষ্যকার, সেরা ক্যামেরা ও সেরা প্রযুক্তি দেওয়া আয়োজকদের কাজ। যারা দায়িত্বে আছেন, এগুলো তাদেরই কাজ। কিন্তু তারা কখনও ম্যাচ নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। সেটা ২শ রানের খেলা হোক বা ৬০ রানের, সেটার দায়িত্ব নিতে হবে দল ও খেলোয়াড়দের। এর বাইরে যা কিছু হোক এগুলো আয়োজকদের দায়িত্ব। তারা যদি তাদের কাজ ভালো করে, আমরা যদি আমাদের কাজ ভালো করি, তাহলে এটি একটি সফল টুর্নামেন্ট হবে।’

বিপিএলে ক্রিকেটে আরও বেশি বিনিয়োগের ওপর জোর দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘বিপিএল পরিবর্তনের চাবিকাঠি হল ক্রিকেট এবং টুর্নামেন্টে আরও বেশি বিনিয়োগ করা।’

গত বছর তামিমের অধীনে প্রথমবারের মত বিপিএলের শিরোপা জিতে ফরচুন বরিশাল। গত আসর থেকেই জাতীয় দলে অনুপস্থিত আছেন তামিম। এ বছর শিরোপা ধরে রাখতে চায় তার দল।

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...