শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রাম একাডেমির বার্ষিক সাধারণ সভায় অভিমত

সুন্দর সমাজ গড়ার জন্য দরকার সাহিত্য-সংস্কৃতির নবজাগরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমির ২৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমি নানান কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এ অঞ্চলে একাডেমি শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে গৌরবময় ভূমিকা রেখে চলেছে। তাঁরা বলেন, দেশপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ করা ও সুন্দর সমাজ গড়ার জন্য দরকার সাহিত্য-সংস্কৃতির নবজাগরণ। যতই বাড়বে সৃজনশীলতা, ততই এ দেশের সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ হবে।
গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে সাবেক মহাপরিচালক- শিক্ষাবিদ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যসহ প্রায় সব কিছুতেই চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। এখানকার সৃজনশীলতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শিক্ষা, সাংবাদিকতা, সামগ্রিক সাহিত্য, কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা ও শিশুসাহিত্য বিষয়ে বেশ কয়েকটি পুরস্কার পরিচালনা করছে চট্টগ্রাম একাডেমি। আগামীতে এর পরিধি আরো বিস্তৃত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সাধারণ সভায় আলোচনায় অংশ নেন একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ, অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আক্তার নিশু, শারুদ নিজাম, রেজাউল করিম স্বপন, সুলতানা নুরজাহান রোজী, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, ফারজানা রহমান শিমু, উপদেষ্টামণ্ডলির সদস্য প্রফেসর ড. সেলিনা আখতার, পৃষ্ঠপোষক সদস্য অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরী, বায়েজিদ মডেল স্কুলের সভাপতি মো. মাজহারুল হক, শিক্ষা সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান, সংগীত শিল্পী ইকবাল হায়দার, কবি-গীতিকার জসিম উদ্দিন খান, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কবি কাসেম আলী রানা, কবি মাহবুবা চৌধুরী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সংগঠক কস্তুরী সিনহা, কবি সৈয়দা সেলিমা আক্তার, জীবন সদস্য ড. সেলিম জাহাঙ্গীর, বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন ও সাধারণ সদস্য ড. বিকিরণ বড়ুয়া।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...