মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশীয় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার জঙ্গল ছলিমপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রাব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)।

তিনি বলেন, আকবরশাহ থানাধীন জঙ্গল ছলিমপুরের মিরপুর আবাসিক বড় গ্যাসলাইন এলাকায় ডাকাতির উদ্দেশ্য ১০-১২ জনের একটি দল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাত ২টার থানার একটি টহল টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রেফতার হওয়া আবদুল হামিদের পকেট থেকে সাত রাউন্ড রাবার বুলেট, রবিউলের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ইউসুফ, গোলাম রাব্বানী ও সুমনের কাছ থেকে ছোরা উদ্ধার করা হয়।

ওসি রোজিনা খাতুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মিরপুর আবাসিক এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানিয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য।

তারা দীর্ঘদিন যাবত শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের বিভিন্ন বাসা বাড়ি ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে  থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...