সোমবার, ২৯ জুন ২০২৬

কুমিল্লা থেকে আসা তরুণীকে গণধর্ষণে জড়িত ৩ জন গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

পরিবারের সঙ্গে অভিমান করে কুমিল্লা থেকে নগরীতে আসা ২২ বছরের এক তরুণীকে কয়েকজন বখাটে মিলে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালখালী থানার পশ্চিম কধুরখিল ১ নম্বর ওয়ার্ড চমদ আলীর বাড়ির সাইফুদ্দিন প্রকাশ সাইফুল মিস্ত্রির ছেলে মো.নয়ন (২৯), নগরের আকবরশাহ থানার মীর আউলিয়া এন.আর স্টিল আবুল হোসেনের বাড়ির রেললাইনের পার্শ্বে মো. আবুল হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (২৩) ও চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ৮ নম্বর চিতশি ইউনিয়নের নরিমপর এলাকার আলী আকবরের বাড়ির মো. সোলাইমানের ছেলে মো. আব্দুল লতিফ (২২)।

এর আগে শনিবার দুপুরে নগরের আকবর শাহ থানার মীর আউলিয়া শাহ মাজার এলাকার এনআর স্টিল মিলের পেছনে একটি পাহাড়ের পাদদেশ থেকে ওই তরুণীকে উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ। তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, তরুণী পরিবারের সঙ্গে অভিমান করে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসেন। পরবর্তীতে ট্রেনযোগে কুমিল্লায় চলে যাওয়ার চেষ্টা করলেও টাকা না থাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার মীর আউলিয়া মাজারের উত্তর পাশে একটি ঘরের সামনে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় বসে ছিলেন।

তখন তরুণীকে এক ব্যক্তি বাড়িতে তার পিতা-মাতার সঙ্গে রাখবেন এবং কাজ দেওয়ার প্রলোভন দেখান। তিন জন ব্যক্তি সেখান থেকে পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে দেওয়ালে ঘেরা একটি নির্জন নির্মাণাধীন বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে তরুণীকে মারধর ও মুখ চেপে ধরে পৌনে ১২টার দিকে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...