শুক্রবার, ২৬ জুন ২০২৬

যেদিন চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতকে কানেক্টিভিটি দেয়া হয়েছে সেদিনই সার্বভৌমত্ব হারিয়েছি : ফরহাদ মজহার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কলামিস্ট, গবেষক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যেদিনই ভারতকে চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেয়া হলো; সেদিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি।’

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ভারত যদি আমাদের মিত্রদেশ হতো; তবে তারা আলাদা দেশ না থেকে একত্রে থাকতো। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যেকোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেয়া যাবে না।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে একটি ‘কৌশলপত্র’ প্রণয়নের কাজে হাত দিয়েছি। এটি শিগগিরই সরকারের হাতে তুলে দেব। ‘সরকারের নৌ-উপদেষ্টা আমাদের প্রিয়জন। আশা করছি, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন।’

ফরহাদ মজহার বলেন, ‘ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ‘ তাঁর প্রশ্ন, বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন?

চট্টগ্রাম প্রেসক্লাব ‘অন্তর্বর্তী কমিটি’র সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, নিরাপদ নৌ পথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল, প্রেস ক্লাব ‘অন্তর্বর্তী কমিটি’র সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক শহিদুল ইসলাম, ওয়াহিদ জামান, মোহাম্মদ আলী প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...