মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিএসসির নতুন জাহাজে প্রাধান্য পাবে দেশি নাবিকরা : নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রাজুয়েশন কুচকাওয়াজে এসব কথা জানান।
সাখাওয়াত হোসেন জানান, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
৫৮তম ব্যাচে নটিক্যাল শাখায় ১১৮ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন ক্যাডেটসহ মোট ২৩৮ জন ক্যাডেট মেরিন একাডেমিতে ২ বছরের একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে। ক্যাডেটগন প্রশিক্ষিত হয়ে দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে যোগদান করে থাকেন। আজকে ৫৮ তম ব্যাচের ২৩৮ জন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পন করতে যাচ্ছে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...