রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাজিনাজ হাসপাতালে বিশেষায়িত ব্লাড ব্যাংকের উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আরেফিন নগরে অবস্থিত অত্যাধুনিক কম্প্লায়েন্স বেইস্‌ড হাসপাতাল সাজিনাজ হাসপাতালের নতুন সংযোজন ‘বিশেষায়িত ব্লাড ব্যাংকের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে এই ব্লাড ব্যাংকের উদ্বোধন করেছে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধন শেষে তিনি হসপিটালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এঙ–রে, আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, আইসিউ, এনআইসিউ, এইসডিউ এবং ও মা ও নবজাতক পরিচর্য়ার মানসম্মত ইউনিটগুলো পরিদর্শন শেষে মেয়র বলেন, এ হাসপাতালটিতে বিশেষায়িত কমপ্লিট ব্লাড ব্যাংক স্থাপনের মাধ্যমে এতদ অঞ্চলের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো এবং আমি আশা করছি গণমানুষের চিকিৎসা সেবায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে হসপিটালের চেয়ারম্যান লায়ন সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা সেবাদানের লক্ষে আমাদের এই উদ্যোগ। সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম পরিবর্ধনসহ আগামী দিনে আরো উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো। সাজিনাজ হাসপাতালের ব্লাড ব্যাংকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কম খরচে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করা হয়েছে। একইসাথে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য কম খরচে কেমোথেরাপির ব্যবস্থা করা হয়েছে। উক্ত ব্লাড ব্যাংকে ডেঙ্গু রোগীদের জন্য কম খরচে প্লাটিলেট এ্যাপারেসিস্‌ সেবাও প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. নিজাম উদ্দিন, ডাইরেক্টর (এডমিন) হাসান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর ডা. মো. এস. এম. সরোয়ার কাশেম রাসেল, ডিজিএম (কর্পোরেট ফাইনেন্স) সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, এস. এম সাইফুল ইসলাম, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...