মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসকনকে ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ শেষে সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল ইসকন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘ইসকন এদেশে জঙ্গীবাদী কার্যক্রম চালাতে চাচ্ছে আর ভারতীয় মিডিয়া তাতে উষ্কানি দিচ্ছে। আমাদের ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, দেশের এক অস্থিতিশীল পরিবেশে হিংসাত্মাক রাজনীতির রোষানলে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট সাম্প্রদায়িক হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আলিফ। এই লোমহর্ষক বর্বরোচিত হত্যার বিচারের দাবিতেই আইনজীবীদের ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ। ইসকনের সন্ত্রাসী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ‘ভয়েজ অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’ দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি ইসকনকে বে-আইনি ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছে।

তারা আরো বলেন, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি সকলেই ইসকনকে নিষিদ্ধ করার আওয়াজ তুলছে। ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তাণ্ডব, ভাংচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের প্রতি ইসকনের দাঙ্গাবাজদের যোগসাজস ও উসকানি স্পষ্ট।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রোড মার্চের চিফ কো-অর্ডিনেটর আশরাফ-উজ-জামান বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর এজেন্ট ইসকন দীর্ঘদিন যাবত এখানে কাজ করছে। তারা উষ্কানিমূলক বিভিন্ন কাজ করেছে। ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে আমরা এদেশের হিন্দুদের ওপড় নির্যাতন চালাচ্ছি। কিন্তু বিগত দুর্গাপূজার সময় এদেশের মুসলমানরা পূজামণ্ডপ পাহারা দিয়েছেন।’

তিনি বলেন, ‘ইসকন সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছে। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গাজীপুরে একজনের চাকরি চলে গিয়েছিলো ফ্যাসিস্ট সরকারের আমলে। ওসি প্রদীপ ২০৬ জনকে হত্যা করছে তার পেছনেও ইসকনের হাত ছিল। ইসকন জড়িত ছিল। ইসকনকে এদেশে নিষিদ্ধ করতে হবে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, ‘আমাদের বারের সদস্য আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে সেইসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘ভারত সাম্রাজ্যবাদী দেশ, আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়। তাই তারা উষ্কানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দিবেন না।’
অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইসকন নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবে’।

এই বিভাগের সব খবর

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান। আজ ভোরে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে নিউজিল্যান্ড...

সর্বশেষ

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল...

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের...

বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

সাভারে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর...