বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

 বিশ্ব মানবাধিকার দিবসে রাঙ্গুনিয়া মানবাধিকার সংস্থার সেমিনার ও গুণী সংবর্ধনা সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

১০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার জাতিসংঘের ৭৬ তম মানবাধিকার দিবস উপলক্ষে নগরের বহদ্দারহাট খাজা রোড স্কোয়ারস্থ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-ইউসিটিসি অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারের সভাপতিত্বে প্রথম পর্ব উদ্বোধন করেন সংস্থার আজীবন সদস্য, কোষাধ্যক্ষ ও ইউসিটিসি ফাউন্ডার মুহাম্মদ ওসমান।

‘জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও করণীয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার আজীবন সদস্য মুহাম্মদ শওকত আলী নূর। প্রধান অতিথি ছিলেন চুয়েট-এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সংস্থার চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হক। প্রবন্ধের উপর আলোচনা করেন ইঞ্জিনিয়ার তোফাজ্জল আহমদ,ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, , অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী,সি এস কে সিদ্দিকী, নিজামুল ইসলাম সরফী । সঞ্চালন করেন উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম।

এ পর্বে গুণীজনদের ‘মানবাধিকার পুরস্কার-সম্মাননা’ প্রদান করা হয়। এ বছরে মনোনীতদের মধ্যে রয়েছেন ১. ইসলামী আধ্যাত্মিকতায় : হযরত মাওলানা রফিক আহমদ আলক্বাদেরী (রাহ্), ২. সাহিত্যে : শেখ মোহাম্মদ ইব্রাহীম, ৩. উচ্চতর শিক্ষায় : অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস চৌধুরী (মরণোত্তর),  ৪. মাধ্যমিক শিক্ষায় :  মোহাম্মদ মোখলেসুর রহমান (মরণোত্তর), ৫. প্রাথমিক শিক্ষায় : ডা. হরি সাধন সাহা, ৬. প্রশাসনে : কামরুন নাহার, ৭. শিক্ষা প্রসারে : মোহাম্মদ কালু মিয়া সওদাগর (মরণোত্তর), ৮. সমাজসেবায় : মৌলভী কবির আহমদ (মরণোত্তর), ৯. মুক্তিযুদ্ধে : বীর মুক্তিযোদ্বা ছালেহ আহমেদ। মরহুম মৌলভী কবির আহমদ এর মরণোত্তর পুরষ্কার গ্রহণ করেন মরহুমের কনিষ্ঠ পুত্র নিজামুল ইসলাম সরফী। সঞ্চালন করেন উপজেলা মডেল শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আজিম।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...