বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বহুল আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গ্রেপ্তার সুমন বায়েজিদ থানাধীন অক্সিজেন সৈয়দপাড়ার বাসিন্দা।
সোমবার (৯ ডিসেম্বর) ভোররাতে খাগড়াছড়ি পৌরসভার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর সকালে বায়েজিদ এলাকায় বাবুল নামে একব্যক্তির দোকানের কর্মচারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সুমন নামে আরেক ব্যক্তি। বাবুল ফোনগুলো ফেরত দিতে বললে সুমন তাকে গালমন্দ করে দেখে নেয়ার হুমকি দেয়। দুপুর পৌনে ১টায় বায়েজিদের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকায় বাবুলকে একা পেয়ে ছুরি দিয়ে শরীরে আঘাত করে সুমন। খবর পেয়ে তার মেয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১৭ সেপ্টেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বাবুলের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে সুমন ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দূর সম্পর্কের আত্মীয়ের বাসায়। এদিকে তাকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ। পরপর দুইবারের ব্যর্থ অভিযানের পর তৃতীয় বার মিলল সাফল্য। ভোররাতে খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...