বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি ফজলে করিমকে ৩ মামলায় শোন অ্যারেস্ট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। আদালতে প্রবেশর মুখে থেকে আদালতে চারপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, রাউজান থানার আরেকটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় মামলাটির শুনানি হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। পরে গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...