বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতাকে অপহরণ মামলায় চট্টগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ নাবিল খানকে অপহরণ ও চাঁদা দাবি মামলায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছগির আজাদ (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার হাইলধর ইউনিয়নের তালতল এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছগির আজাদ হাইলধর এলাকার ফজল আহমদের পুত্র।
গত অক্টোবর মাসে ভুক্তভোগী যুবদল নেতা এরশাদ নাবিল খান বাদী হয়ে আনোয়ারা থানায় এমামলা দায়ের করেন। গত ২০১৮ সালের ৭ আগস্ট সন্ধ্যায় অপহরণের এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ মামলায় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৪ জনকে আসামি করা হয়। মামলার বাদী এরশাদ নাবিল খান উপজেলার বারশত ইউনিয়নের দুধ কুমড়া গ্রামের হাজী মোহাম্মদ ছৈয়দ নুরের ছেলে।
মামলার বাদী এরশাদ নাবিল খান বলেন, সাবেক স্বৈরাশাসকের সময়ে শত নির্যাতনেও আমরা আদালতে যেতে পারিনি এবং ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম, তাই তখন মামলাও করতে পারিনি। আশা রাখি এবার মামলার ন্যায় বিচার পাব।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার ছগির আজাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবীর মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...