সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধ ফাতেমার

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ফাতেমা জান্নাত (৬৪) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিমছড়ি পাড়ায় রবিবার দিনগত রাতে ঘটনাটি ঘটে। বৃদ্ধ ফতেমা জান্নাত হিমছড়ি পাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড় থেকে বন্যহাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে। ফাতেমা জান্নাত প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে বাড়ির আঙ্গিনায় ওই বন্যহাতির কবলে পড়েন। এসময় হাতি ফাতেমা জান্নাতকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে।

পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা ফাতেমা জান্নাতকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার বেসরকারী ম্যাক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কা জনক হলে দায়িত্বরত চিকিৎসক ফাতেমা জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ১০টার দিকে ফাতেমা জান্নাত মারা যান।

এ বিষয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, কোন ধরণের অভিযোগ না থাকায় হাতির আক্রমনে মৃত ফাতেমা জান্নাতের লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...