বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বেগম রোকেয়া:অন্তঃপুরের শেকলভাঙ্গা এক তেজস্বী নারী

প্রতিমা দাশ
- Advertisement -
Single page 1st Paragraph

ব্যক্তিগত জীবনে যিনি ছিলেন শিক্ষাহীন আলোহীন কুসংস্কার ভরা অন্তঃপুরের বন্দী এক নারী। একদিন সেই নারীই সমস্ত অন্ধকারের শেকল ভেঙে হয়ে উঠলেন খোলা আকাশের মহিমান্বিত মহীয়সী তেজস্বী এক নারী স্বাধীনতার নিজস্ব প্রতীক। তিনি আর কেউ নন, রংপুরের পায়রাবন্দ গ্রামের সাধারণ মেয়ে রোকেয়া খাতুন।

তিনি শুধু নিজেই পড়াশোনা করে ক্ষান্ত হয়নি,তিনি দিয়ে গেছেন সকল বাঙালি নারীর মুক্তির সিঁড়ি। সেই সিঁড়িটি হচ্ছে শিক্ষা। তিনি আমৃত্যু পর্যন্ত নারী শিক্ষার সংগ্রাম করে গেছেন। এই পুরুষ শাসিত সমাজে প্রথম এবং শেষ অবলম্বন হিসেবে বেগম রোকেয়া শিক্ষাকেই গুরুত্ব দিয়ে গেছেন। সমাজের সব বাধা উপেক্ষা করে তিনি নারীদের জন্য স্কুল তৈরী করেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মা বাবাকে অনুরোধ করেন এবং বুঝান তারা যেন তাদের কন্যাকে স্কুলে পাঠায়। স্কুলে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে যেন পুত্র সন্তানের ন্যায় সমাজে প্রতিষ্ঠিত হোক এই মন্ত্র তিনি প্রচার করেন। সমাজের ধর্মীয় গোঁড়ামির রক্তচক্ষুর বাধা বিপত্তি উপেক্ষা করে শুরুতে মাত্র তিন জন ছাত্রী নিয়ে তৈরি করে ফেললেন মেয়েদের স্কুল। সমাজের একা একজন নারী কতোটা সাহসী হলে , ধর্ম সমাজের বিরুদ্ধে গিয়ে এমন সাহসী পদক্ষেপ নেয়া সম্ভব!

তিনি বুঝে ছিলেন, নারীদের শিক্ষা ছাড়া মুক্তি নেই, যেভাবেই হোক নারীদের শিক্ষার বিস্তার করতেই হবে। নারী শিক্ষা নিয়ে তাঁর বিভিন্ন লেখায় পাওয়া যায়, “আমাদের শয়ন কক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পারে না। পুরুষদের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিবো। যদি এমন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিবো। আবশ্যক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া ম্যাজিস্ট্রেট, লেডী ব্যারিস্টার, লেডী জজ.. সবই হইব।

বহুমুখী প্রতিভার অধিকারী এই লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর লেখার কতো কী আঙ্গিকে সৃষ্টিকর্ম করে গেছেন, রম্য, কাব্য, নিবন্ধ, গল্প, অনুবাদ উপন্যাস। এইসবের মাঝে তিনি সমাজ কে বার বার একটাই মেসেজ দিয়েছেন তা হলো নারী শিক্ষা। তিনি একাই যুদ্ধ করে গেছেন সমাজের নারীদের মুক্তির পথ দেখানোর জন্য। তিনি নারী জাগরণের উজ্জ্বল নক্ষত্র হয়ে সমাজের প্রতিটি নারীকে আলোক বার্তা দিয়ে যাচ্ছেন। ক্ষণজন্মা এই তেজস্বী নারীর কিছুদিন আগে জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবস গিয়েছে। নারী শিক্ষার অগ্রদূত হয়ে তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এই বিভাগের সব খবর

রাউজানে বৌদ্ধ বিহারে দূর্বৃত্তের অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধ বিহারে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগের ঘটনায় কিছু সামগ্রী পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে এই ঘটনায়...

জেজেডিএ- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেজেডিএ -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল , ফটিকছড়ি সদরের বিবিরহাটে নাম -এ এই...

সানমার ওশান সিটিতে দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা

দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে নগরীর জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০...

সর্বশেষ

রাউজানে বৌদ্ধ বিহারে দূর্বৃত্তের অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধ বিহারে দুর্বৃত্ত কর্তৃক অগ্নিসংযোগের ঘটনায়...

জেজেডিএ- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেজেডিএ -এর...

সানমার ওশান সিটিতে দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা

দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত...

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি...