শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেইলি সেতুর পাটাতন ভেঙে বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বেইলি সেতুর পাটাতন খুলে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ সকাল ৯টার দিকে বান্দরবান-রুমা সড়কে কুক্ষ্যংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বন বিভাগের রুমা রেঞ্জের কার্যালয় সংলগ্ন বেইলি সেতুটির পাটাতন খুলে গেলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বান্দরবান-রুমার সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রুমা বাস সার্ভিস লাইনম্যান লুপ্রু মারমা বলেন, রুমা থেকে সকাল সাড়ে ৭টার প্রথম বাসটি পার হবার পর আর কোন বাস সেতু পেরুতে পারেনি। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে বাস ছাড়া বন্ধ রাখা হয়নি।

তিনি আরও বলেন, রুমা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো সেতুর এপারে থামবে। আর বান্দরবান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সেতুর ওপারে থাকবে। যাত্রীরা পায়ে হেঁটে সেতু এলাকা পার হবেন। তারপরে বাসে উঠে গন্তব্যে যেতে পারবেন।

সকালে বান্দরবান সদর থেকে আসা এক যাত্রী মাসাবু (৩৫) বলেন, ছেলে ও মেয়েকে নিয়ে বান্দরবান থেকে কিছু জিনিসপত্র ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় বাস থেকে নেমে যেতে হয়েছে। দুই সন্তানকে কোলে নিয়ে কীভাবে জিনিসপত্র বহন করব? নির্জন এলাকায় কোন শ্রমিকও নেই। বড় ভোগান্তিতে পড়ে গেছি।

গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি বলে জানিয়েছেন জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, বেইলি সেতু ভেঙে পড়ার খবর ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...