সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা

গত ১৭ বছরে দেশে ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ছিলনা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় এক সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শ্লোগান সম্বলিত নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় ভরে উঠে উপজেলা পরিষদ চত্বর। উপজেলা বিএনপি’র (একাংশ) সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক জাবেদ রেজা। বিএনপি নেতা মো. ইউছুফ আলী, ছাত্রদল নেতা বুলবুল ও মো. শাহরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক জনসভায় বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আইয়ুব আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, জিয়া সাংস্কৃতিক সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মো. আলমগীর চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লাল সিংহ তংচংঙ্গ্যা, বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক উনুচিং মার্মা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহির, উপজেলা মহিলা দলের (একাংশ) সভাপতি শারাবান তহুরা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বশির আহমেদ, মিজানুর রহমান ও জাকির হোসেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন সুমন ও সরই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম প্রমুখ। জনসভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ১/১১ সময় আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আসে। এ অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে কোন ধরণের ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ছিলনা। ছিল শুধু মানুষের ঘরে ঘরে মামলা, হামলা, গুম ও খুনের আহাজারি। গত ৫ আগস্ট তারেক জিয়ার নেতৃত্বে দেশের ছাত্র-জনতা সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে নতুন করে দেশকে স্বাধীন করেন। দেশ স্বাধীনের পর খুনি হাসিনা পালালেও আজও তার দোসররা রয়ে গেছে। তারা নতুন করে দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনার দোসরদের প্রতিহত করার আহবানও জানান বক্তারা।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...