রবিবার, ১৪ জুন ২০২৬

কাজীর দেউড়িতে বিজয় মেলা, উদ্বোধন ১১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন ভেঙে ফেলা পুরোনো শিশুপার্কের পরিত্যক্ত মাঠেই ১১-১৬ ডিসেম্বর বিজয় মেলা হবে। লটারির মাধ্যমে মেলার স্টল দেওয়া হবে। মেলামঞ্চে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা। শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক ফরিদা খানম মেলার ভেন্যু পরিদর্শন করেন এবং মেলার আয়োজন কীভাবে হবে সেটির একটি নকশাও দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, এনডিসি ফারহানুর রহমান, স্টাফ অফিসার টু ডিসি শাকিব শাহরিয়ার, বিজয় মেলা উদযাপন কমিটির সদস্যসচিব আহমেদ নেওয়াজ, সদস্য নুরুল আবছার মজুমদার স্বপন, হাসান মারূফ রুমী, শাহিন শিরীণ, কাজী মাজহারুল হক, মানিক হোসাইন, আসমা আক্তার, রিয়াদ বিন মাহবুব প্রমুখ।

স্টল নিতে আগ্রহীদেরকে সার্কিট হাউস থেকে ফরম সংগ্রহ করার অনুরোধ করা যাচ্ছে। ফরম মুল্য ১০০ টাকা। আবেদনকারীদের মধ্যে উম্মুক্ত লটারির মাধ্যমে স্টল বরাদ্দ প্রদান করা হবে । ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ও ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থান এর মূল্যবোধকে সামনে রেখে চট্রগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের অংশ গ্রহনের জন্য দলীয় সংগীত, একক সংগীত , নাচ , আবৃত্তি শিল্পীদের মেলার সাংস্কৃতিক কমিটির সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজয়মেলার অংশ হিসেবে ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এজন্য ফরম সার্কিট হাউজ ও শিল্পকলা একাডেমি থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়ে জেলা প্রশাসন।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...