রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় টেস্ট সিরিজ শেষ করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তাইজুল ইসলাসের ঘূর্ণিতে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে পরাজিত করে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট ইনিংসে ১৫তম বারের মত পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন তাইজুল।

সাবিনা পার্কে জাকের আলির টেস্ট সেরা ৯১ রানের ইনিংসে ভর করে চতুর্থ দিন ২৬৮ রানে অল আউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই গুটিয়ে যায়। তাইজুল ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট।

ফাস্ট বোলার নাহিদ রানা প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট দখল করেছিলেন। রানার ঐ বোলিং তোপেই বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে থাকে। দ্বিতীয় ইনিংসে রানা শামার জোসেফের একমাত্র উইকেটটি নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

ম্যাচ সেরা তাইজুল বলেছেন, ‘বিদেশের মাটিতে টেস্ট জয়ের আনন্দই আলাদা। যা আমরা সাধারনত করতে পারিনা। দলের প্রত্যেকেই তাদের সাধ্যমত দেবার চেষ্টা করেছে।’

পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট দখল করেছেন। দুই টেস্টে সব মিলিয়ে ১১ উইকেট নিয়ে তাসকিন হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৫ রান সংগ্রহ করেছেন কাভেম হজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ওপেনিংয়ে নেমে ৬৩ বলে দলের হয়ে ৪৩ রানের অবদান রেখেছেন।

কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পতনে স্বাগতিকরা শেষ পর্যন্ত লড়াই করতে পারেনি। মাত্র ৫০ ওভারেই উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায়।

ম্যাচ শেষে স্বাগতিক অধিনায়ক ব্র্যাথওয়েট বলেছেন, ‘আমরা ইতিবাচক খেলতে চেয়েছি। আমি মনে করি শুরুটা ভালই হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।’

২০০৯ সালের পর ১৫ বছরে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ।

এর আগে দিনের শুরুতে জকেরের ১০৬ বলে আট বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে সাজানো ৯১ রানের ইনিংসটি ছিল ম্যাচ জয়ের মূল কারিগর। আগেরদিন ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করা বাংলাদেশের জন্য ২৬ বছর বয়সী ডান হাতি ব্যাটার জাকেরের চতুর্থ দিনে ৭৫ রানের ৬২ রান দলের জয়ে দারুন অবদান রেখেছে।

আলজারি জোসেফ ও কেমার রোচ ৩টি করে উইকেট দখল করেছেন। জোসেফের বলে ডিপ মিড উইকেটে এ্যাথানাজেকে ক্যাচ দিয়ে জাকেরের প্রথম টেস্ট সেঞ্চুরির স্বপ্ন শেষ হয়ে যায়।

আগামী ৮ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজও রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৭১.৫ ওভারে ১৬৪/১০ (সাদমান ৬৪, মিরাজ ৩৬, সিলেস ৪/৫)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৬৫ ওভারে ১৪৬/১০ (কার্টি ৪০, ব্র্র্যাথওয়েট ৩৯, রানা ৫/৬১)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫৯.৫ ওভারে ২৬৮/১০ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, রোচ ৩/৩৬, জোসেফ ৩/৭৭)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ৫০ ওভারে ১৮৫/১০ (হজ ৫৫, তাইজুল ৫/৫০, হাসান ২/২০, তাসকিন ২/৪৫)

ফল : বাংলাদেশ ১০১ রানে জয়ী

সিরিজ : দুই ম্যাচের সিরিজ ১-১’এ সমতা

ম্যান অব দ্য ম্যাচ : তাইজুল ইসলাম (বাংলাদেশ)

ম্যান অব দ্য সিরিজ : তাসকিন আহমেদ (বাংলাদেশ), জেইডেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...