সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি’র সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা তানবীর হাসান, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও প্রকল্প সমন্বয়কারী মং উচিং মারমা প্রমুখ অতিথি ছিলেন। প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না’র সঞ্চালনায় পুষ্টি ও প্রকল্প কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের মনিটরিং অফিসার থুই চাহ্লা মার্মা। এতে পুষ্টি কমিটির সদস্য সহ প্রকল্পের অর্গানাইজার ও পুষ্টি আপারা অংশ গ্রহণ করেন। সভায় পুষ্টি, উপজেলা পুষ্টি কমিটি সক্রিয়করণ ও ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কমিটি গঠন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এ বিষয়ে প্রকল্প সমন্বয়কারী মং উচিং মারমা বলেন, দীর্ঘ বছর যাবৎ গ্রাউস সরকারের সাথে সমন্বয় রেখে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিত জনগণের সার্বিক উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সভার আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...