সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে তথ্য অফিসের এডভোকেসি সভা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে বান্দরবান জেলার লামা উপজেলায় এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ’র সহযোগিতায় ও তথ্য অফিস, লামার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। সহকারী তথ্য কর্মকর্তা মো. রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনালী ব্যাংক ম্যানেজার আসাদুল ইসলাম ও সরকারী মাতামুহুরী কলেজের শিক্ষক শামসুল আলম। সভায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদেরকে আদর যত্নের মাধ্যমে পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে। অপরদিকে বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। তায় বাল্যবিবাহের সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...