বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামা বাজার পুকুর সংস্কার কাজ বন্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবসায়ী, সনাতন ধর্মালম্বী ও সচেতন মহলের মানববন্ধন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচার করে জনসাধারণের ব্যবহৃত শত বছরের লামা বাজার পুকুরটির সংস্কার কাজ বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত ও এ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজের স্বার্থ হাসিল চেষ্টাকারী বিপ্লব দাসের শাস্তির দাবী তুলে মানববন্ধন করা হয়েছে। রবিবার ৪টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ‘হিন্দু মুসলিম ভাই ভাই, লামার মাটিতে উগ্রবাদির ঠাঁই নাই’, ‘সাম্প্রদায়িক উস্কানি দাতা বিপ্লব দাসের বিচার হোক’-এ শ্লোগান সম্বলিত পেস্টুন হাতে শতাধিক ব্যবসায়ী, সনাতন ধর্মালম্বী ও সচেতন মহল অংশ গ্রহণ করেন। এতে পুকুর সংস্কার কাজ বন্ধের ষড়যন্ত্রকারী বিপ্লব দাসকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন- বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ ও সাধারণ সম্পাদক বিপুল নাথসহ ব্যবসায়ী দিলীপ কান্তি দাশ প্রমুখ।
জানা যায়, লামা বাজারের জনসাধারণের ব্যবহৃত পুকুরটি দীর্ঘ দুই যুগ ধরে সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়ে। সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী, সনাতন ধর্মালম্বী ও সচেতন মহল পুকুরটি সংস্কারের জন্য জোর দাবী তুলেন। এ প্রেক্ষিতে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকার মাধ্যমে সাংবাদিকরা সরেজমিন প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেন। পরে প্রশাসনের নজরে আসলে স্থানীয়দের সম্মতি ও আবেদনের প্রেক্ষিতে পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। পুকুর পাড়ে অবৈধভাবে স্থাপিত জুপড়ি রান্না ঘর সকলেই স্ব স্ব উদ্যোগে সরিয়ে নিলেও বিপ্লব দাসের পরিবার সরিয়ে নেয়নি। তাকে স্থানীয় ব্যবসায়ী, পাশের সনাতন ধর্মালম্বী, সচেতন মহল ও উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার অনুরোধ জানালেও বিপ্লব দাস রান্না ঘরটি সরিয়ে নেয়নি। উল্টো বিপ্লাব দাস নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে উস্কাানিমূলক পোস্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। জনসাধারণের স্বার্থে পুকুরটি সংস্কার কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান, মানববন্ধনে অংশগ্রহণকারী বাজার ব্যবসায়ী, সনাতন ধর্মালম্বী ও সচেতন মহল।
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিপ্লব দাস বলেন, দীর্ঘ দিন ধরে আমিও পুকুরটি সংস্কার করার জন্য দাবী জানিয়ে আসছিলাম। কিন্তু দিলীপ কান্তি দাস সহ একটি কুচক্রী মহল পুকুরটি দখল করে মার্কেট নির্মাণ করার চেষ্টা করে, আমি এর প্রতিবাদ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনসহ মিথ্যাচার করেন। বর্তমানে পুকুরটি সংস্কারকালীন সময়ও পূর্বপাশ ও উত্তর পাশে গাইড ওয়াল নির্মাণের নামে স্থানীয় বাসিন্দারা পুকুরের অনেকাংশ দখল করেছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...