বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন আর মুন্সীগঞ্জে মহিউদ্দিন আহমেদ পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ পেলেন

- Advertisement -
Single page 1st Paragraph

জল্পনা কল্পনায়, লোকাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে নারায়ণগন্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আসার সম্ভাবনায় তিনটি নাম ঘুরে বেড়াচ্ছিলো।ঐ তালিকায় ছিলোনা গত মেয়াদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কয়েকজন স্বচ্ছ ভাবমূর্তির
দল অন্তঃপ্রাণ নেতার অন্যতম একজন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর নাম।অন্যদিকে পাশের জেলা মুন্সীগঞ্জে আলোচনায় মহিউদ্দিন আহমেদই ছিলেন।বঙ্গবন্ধু কন্যার মূল্যায়ন সবসময়ই দলীয় নেতাকর্মী সমর্থকদের সন্তুষ্টির কারণ হয়।

বুধবার(২৭ এপ্রিল আরেকবার তা প্রমাণিত হলো জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারির পরে।নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেয়েছেন দুই জেলার সর্বজন শ্রদ্ধেয় দুই নেতা।নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জেলায় সর্বজন শ্রদ্ধেয় ও স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা।দলীয় বিভাজনকে কখনোই প্রশ্রয় দেননি।দলের স্বার্থে তিনি যেমন শামীম ওসমান এমপি এর সঙ্গে মঞ্চে উঠেছেন,তেমনি দলের প্রয়োজনেই আইভীর বিজয় নিশ্চিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।বুধবার আনোয়ার হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেয়েছেন এই খবর ছড়িয়ে পড়লে জেলার তৃণমূলে খুশির আমেজ ছড়িয়ে পড়ে লক্ষনীয়ভাবে।প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জসিমউদদীন আহমেদ, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ মাষ্টার,সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম,আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অনেকেই যোগ্য মানুষকে মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানান।একই সাথে আলহাজ্ব আনোয়ার হোসেনকে অভিনন্দন জানান।অন্যদিকে বঙ্গবন্ধুর দেহরক্ষী হিসেবে মুন্সীগঞ্জের আপামর জনতা মোঃ মহিউদ্দিন আহমেদকে আদর করে বঙ্গবন্ধুর মহিউদ্দিন ডাকেন। জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ এই নেতার পুনরায় নিয়োগ পাওয়া অনুমিতই ছিল।সেখানেও প্রজ্ঞাপন জারি হবার পর বিকেলে শহরে আনন্দ মিছিল করে দলীয়জ নেতাকর্মী সমর্থকরা।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...