মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে লায়ন জেলা গভর্নর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স জেলা গভর্নর লায়ন কহিনূর কামাল গত ১৯ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং মা ও শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের জন্য অনুদান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. কামরুন্নাহার দস্তগীরের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি আহসান উল্লাহ, ডা. মোহাম্মদ নুরুল হক, প্রফেসর ডা.মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মোহাম্মদ মোশাররফ হোসাইন ডা. মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

লায়ন্স গভর্নর বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজ মা ও শিশু হাসপাতালে আমরা এসেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে এই সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই হাস্পাতালের সাথে লায়ন্সের সম্পর্ক প্রতিষ্ঠালগ্ন থেকে এবং হাসপাতাল প্রতিষ্ঠায় লায়নদের ভূমিকা রয়েছে। আমরা এজন্য গর্বিত।

লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি রেবেকা নাসরিন বলেন, চট্টগ্রামের লায়ন ও রোটারীরা মিলে এই বিশ্বমানের মা ও শিশু হাসপাতাল তৈরির কারিগর। অচিরেই এই হাসপাতালের সেবা সকলের মাঝে ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

লায়ন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিলবাস্টার বার্নাডেট, লায়ন রোকেয়া জামান, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমজার, লায়ন তপন কান্তি দত্ত এবং লিও শাহাদাত হোসেন সাইফ, লিও মামুন, লিও উম্মে হাবিবা, লিও তারানা আহমেদ, লিও ইমরুল কায়েস অপু প্রমুখ।

এই বিভাগের সব খবর

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক ব্যাধিকে কেবল বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখলে চলবে না এর সঙ্গে জড়িয়ে আছে দারিদ্র্য, অসচেতনতা, সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

সর্বশেষ

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চেরাগি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে...

কাজাখস্তানের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী হচ্ছে

কাজাখস্তানে রোববার অনুষ্ঠিত নতুন এক-কক্ষবিশিষ্ট সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল...

চট্টগ্রাম কাস্টমস হাউস ৪৪২টি কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে

চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার...