বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বান্দরবানে চালু হলো ট্যুরিস্ট বাস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান-চিম্বুক-নীলগিড়ি এবং বান্দরবান মেঘলা-নীলাচলে প্রথমবারের মতো চালু হলো ট্যুরিস্ট বাস। এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য্য ।

আজ সোমবার বেলা ১১ টায় এ ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

তিনি বলেন, পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গতকাল রোববার এই বাস নীলগিড়িতে পরীক্ষামূলকভাবে চালানো হয়।

তিনি আরো বলেন, জেলার হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে জেলা শহরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার শহরে ফিরবে । এক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের উপরে বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিড়ি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০টাকা এবং মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।

এদিকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শীল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রো-কার ওজীফ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে নির্দেশনা দিয়ে একটি চিঠি দেন জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...