শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করার ঘটনায় স্বামী আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।

বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট চট্টগ্রামের খুলশী থানার টাংকির পাহাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী আবদুস সাত্তার। পরে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য লাশ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। একপর্যায়ে সাত্তার স্ত্রীকে খুনের কথা স্বীকার করে।

এই ঘটনায় একইদিনে চট্টগ্রামের খুলশী থানায় আবদুস ছাত্তারকে আসামি করে দ-বিধির ৩০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় পুলিশ। আর ২০১৬ সালের ৪ আগস্ট চার্জশিট গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, মোট ১৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষী দেন। এছাড়া আসামি নিজে সাফাই সাক্ষী দেন। সবশেষে আজ বিচারক আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ- দেন। আসামি বর্তমানে কারাগারে আছেন।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...