বুধবার, ১৭ জুন ২০২৬

বসনিয়ার জালে জার্মানির ৭ গোল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উয়েফা নেশনস ফুটবল লিগে গ্রুপ-এ-থ্রিতে নিজেদের পঞ্চম ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে জার্মানি।

গতরাতে ঘরের মাঠ ইউরোপা-পার্ক স্টাডিয়নে জার্মানি ৭-০ গোলে হারিয়েছে বসনিয়াকে। উয়েফা নেশনস লিগের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন টিম ক্লেইনডিন্সট ও ফ্লোরিয়ান উইর্টজ। ১টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিচের ক্রসে হেডে গোল করেন তিনি।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লেইনডিন্সট। ৩৭ মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন হাভার্টজ। ৩-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল পায় জার্মানি। ৫০ মিনিটে ফ্রি কিক থেকে এবং ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন উইর্টজ।

৬৬ মিনিটে ষষ্ঠ গোল হজম করে বসনিয়া। প্রথমবারের মত গোলের তালিকায় নাম লেখান সানে।

৭৯ মিনিটে বসনিয়ার জালে শেষবারের মত বল পাঠান ক্লেইনডিন্সট। ফলে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

গ্রুপে ৫ ম্যাচে চার জয় ও এক ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জার্মানি।

দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে ডাচরা।

৫ ম্যাচে হাঙ্গেরি ৫ ও বসনিয়ার আছে ১ পয়েন্ট।

এই বিভাগের সব খবর

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক শেষে কাল বুধবার (১৭ জুন) রায়ের জন্য দিন ধার্য করেছেন চট্টগ্রাম মহানগর...

মাতামুহুরীতে ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর লাশ উদ্ধার হয়েছে ওয়াহিদুল ইসলাম নামের সাত বছরের এক শিশুর। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার...

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ। এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার...

সর্বশেষ

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের...

মাতামুহুরীতে ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর...

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...