শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা: হাসনাত

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘তারা সব জায়গায় প্রচারণা চালাচ্ছে, আগেই ভালো ছিল। এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সুযোগ দিচ্ছি।’ গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরা।

এসময় হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ব্যবহার করে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে। তারা প্রচারণা চালাচ্ছে যে আগেই সব ঠিক ছিল, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সুযোগ দিচ্ছি।’ হাসনাত আরও বলেন, ‘আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার।’

এদিকে, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সরকার তাদের জন্য যে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছিল, তা এখনও তারা হাতে পাননি। তারা বলেন, ‘আমাদের অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। আমরা চিকিৎসা ও পুনর্বাসনসহ অন্যান্য সহায়তা পেতে চাই।’

সকাল থেকেই হাসপাতালের শয্যা ছেড়ে বিক্ষোভে অংশ নেন বহু আহত ব্যক্তি। তারা সরকারের পক্ষ থেকে সঠিক সহায়তা না পাওয়ার কথা তুলে ধরে, তাদের দুর্দশার কথা জানান। আন্দোলনকারীদের দাবি, যতদিন তাদের দাবি পূরণ না হবে, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। তবে চার উপদেষ্টার আশ্বাসের পর মধ্য রাতে আন্দোলন প্রত্যাহার করেন তারা।

এই বিভাগের সব খবর

তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশন নিজেদের করে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪...

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞাকালে জেলেদের জীবন–জীবিকায় যাতে কোনো...

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক...

সর্বশেষ

তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের...

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ...

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...