সোমবার, ২৯ জুন ২০২৬

বায়েজিদে পথচারীকে চাপা দিয়ে বাস পড়ল খাদে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরে বায়েজিদ সংযোগ সড়কে ‘ইউনাইটেড ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন আহত হলেও প্রাণে বেঁচে গেছেন সবাই।

নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

বুধবার (২৭ এপ্রিল) ভোর ৫টায় বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রাম আসা ‘ইউনাইটেড ট্রাভেলস’র যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেফিন নগর গেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে খুঁটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এরইমধ্যে পথচারী মোহাম্মদ হোসেনকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, নিহত মোহাম্মদ হোসেন সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সকালে তিনি চাকরিতে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে সকাল ৬টায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

সর্বশেষ

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...