বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রসহ ২৬৫ জনের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ সড়কে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৬৫ জনের নামে এবং ৫০০-৬০০ জন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯ টার দিকে সিএমপির কোতোয়ালি থানায় এ মামলা করেন নগরীর ডবলমুরিং মিস্ত্রি পাড়ার মোহাম্মদ মোমেন হোসেন জয় (৩৩)।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজ আহমদ। যার থানা মামলা নং-০১। মামলাটি তদন্ত করবেন এসআই মো. কামরুজ্জামান।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-সাবেক চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক এমপি ও সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালাম, কুমিল্লার সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক এমপি মজিবুর রহমান, সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি শামসুল হক, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি মহি উদ্দিন বাচ্চু, সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, মহিলা আওয়ামী লীগের নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, সাজেদা সুরাতসহ প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট সকাল ১১ টার দিকে অভিযুক্ত আসামিরা সদরঘাট থানাধীন সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজের মোড়সহ আশেপাশের অলি-গলি হতে তাঁদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের লাঠি, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হয়ে রাস্তায় অবস্থান করে এলোপাতাড়ি ভাবে গুলি-বর্ষণ করতে থাকেন।

পরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের গতিরোধ করে আসামীগণের হাতে থাকা, অস্ত্র, লাটিসোটা, হকিস্টিক দ্বারা এলোপাতাড়ি বেধড়ক মারধর করে মিছিল ছত্রভঙ্গ করেন। জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়াও এরা পরস্পর যোগসাজসে পূর্বপরিকল্পিতাবে দেশীয় ও বিদেশি অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে মিছিল ছত্রভঙ্গ করে ছাত্রজনতাকে ধাওয়া করেন।

এতে ঘটনাস্থলে থাকা দোকানদার-কর্মচারীদের ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও সাধারণ জনমানুষের মনে ভীতি সঞ্চারের জন্য সড়কের উপর বাস, সিএনজি ও মোটর সাইকেল ও বাস ভাংচুর করিয়া আগুন ধরিয়ে দিয়ে আনুমানিক ১০ কোটি টাকার অধিক ক্ষতিসাধন করেন। একাধিকজনকে আহত করেন।

এ প্রসঙ্গে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজ আহমদ বলেন, ‘সাবেক তিন মন্ত্রী, একাধিক সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়রসহ ২৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর   দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধিদল গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে...

কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

টানা তিনদিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ আজ ছিল সূর্যের আলোয় ঝলমলে। আর তাতেই স্বস্তি মিলেছে বাংলাদেশ শিবিরে। কাল সেমিফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করতে পুরোপুরি...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর...

কাল সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

টানা তিনদিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ আজ ছিল...

খুলশীতে কিশোরকে ছুরিকাঘাতে খুন, আটক ১

চট্টগ্রাম নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোরকে...

হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি

সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ‘হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার...

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান বলেছেন, নতুন...