শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভ‚ইয়া এর সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ৪ নভেম্বর (সোমবার) ২০২৪ খ বিকাল ৩.৩০ টায় একাডেমিক কাউন্সিল কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, ”শিক্ষার্থীদের অনেক দাবির বিষয়ে আমি অবগত আছি। বেশ কিছু দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করার প্রচেষ্টা থাকবে। তবে মনে রাখতে হবে, অনেক দাবি সময় সাপেক্ষ, বাজেট সাপেক্ষ এবং নীতিমালা নির্ভর। আমরা বৈষম্যমুক্ত ও যৌক্তিক পদক্ষেপের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সকলের সহযোগিতায় আমি এগিয়ে নিতে আগ্রহী। আমার বিশ্বাস, সকলে মিলেমিশে কাজ করলে তা মোটেই অসম্ভব নয়। আমি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযেগিতা কামনা করছি। আশাকরি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যসমূহ অর্জন করতে পারবো।”

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...