সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় তামাকের বিকল্প ফসল আবাদে চীনা বাদাম ও ভুট্টা বীজ পেল ১৪০ কৃষক

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম বারের মত বান্দরবান জেলার লামা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষের বিকল্প ফসল আবাদে ১৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে চীনা বাদাম ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে প্রতিজন কৃষককে ১ কেজি হারে মোট ৮০জনকে ৯৬০ কেজি চীনা বাদাম ও প্রতিজন কৃষককে ২ কেজি হারে মোট ৬০জনকে ১২০ কেজি ভুট্টা বীজ দেওয়া হয়। সাথে দেওয়া হয় দুই প্রকাকেরর সার, তিন প্রকারের বালাই নাশক ও আন্ত পরিচর্যার জন্য ১ হাজার টাকাও। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান জেলা পরিষদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রবিবার দুপুরে রবি মৌসুমের এ বীজ বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

এ সময় কৃষি কর্মকর্তা আশ্রাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে কৃষি কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, তামাকের কারণে পরিবেশের ক্ষতি সহ মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এর পাশাপাশি তামাক চুল্লীর জ্বালানী হিসেবে আগুনে পোড়াতে হয় বনাঞ্চলের গাছপালা। তায় এতদিন শুধু কৃষি অধিদপ্তর শুধু কৃষকদের সচেতন করে আসছিল। এখন সচেতনতার পাশাপাশি তামাককে না করে, তামাক চাষ থেকে ফেরাতে কৃষকদের মাধ্যমে তামাকের বিকল্প চাষ চীনা বাদাম ও ভুট্টা চাষের উদ্যোগ নিয়েছে সরকার

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...