শনিবার, ২৭ জুন ২০২৬

যৌতুকের জন্য স্ত্রীর মাথায় দায়ের কোপ, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মাথায় দায়ের কোপে হত্যা চেষ্টার অভিযোগে করা একটি মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে কর্ণফুলী থানাধীন বৈরাগ কান্তির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পরের দিন সোমবার আদালতের মাধ্যমে স্বামীকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেবুর রহমান (৩৩)। সে চাঁদপুর জেলার বাবুরহাট গ্রামের গোলাম মোহাম্মদ জমাদারের ছেলে। সে বর্তমানে কর্ণফুলী থানাধীন বৈরাগ কান্তির হাট সিরাজ সওদাগরের ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সোহেবুর রহমানের সঙ্গে নগরীর আগ্রাবাদ পানওয়ালা গ্রামের আমির হোসেনের মেয়ে সাদিয়া আক্তারের ইসলামি শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে।

কিন্তু বিয়ের পর থেকে স্বামী সোহেব স্ত্রী সাদিয়াকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এর মধ্যে সাদিয়াকে না জানিয়ে সোহেব আরেকটি বিয়ে করে। দ্বিতীয় বিয়ে পর থেকে প্রথম স্ত্রী সাদিয়া ও তার সন্তানের খোঁজখবর ও ভরণপোষণ দেন না।

পরে স্ত্রী সাদিয়া তার ও সন্তানের ভরনপোষণ চাওয়ায় উল্টো তিন লাখ টাকা যৌতুক দাবি করে গত ১০ সেপ্টেম্বর কান্তির হাট সিরাজ সওদাগরের ভাড়া বাসায় স্ত্রী সাদিয়াকে বেদম মারধর ও হত্যার উদ্দেশ্য মাথায় দা দিয়ে কোপ মারেন। এতে স্ত্রী সাদিয়া গুরুতর জখম হয়।

পরে সাদিয়া সুস্থ হয়ে নির্যাতন সহ্য করতে না পেরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেন। যার মামলা নং-৩৫।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে স্বামী বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...