বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

পোকাসহ বেগুনি রান্না, কুটুমবাড়ি রেস্তোরাঁকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অপরিষ্কার অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও পোকাসহ বেগুন রান্না করাসহ নানা অভিযোগে চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকার ‘কুটুমবাড়ি রেস্তোরাঁ’কে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩০অক্টোবর) নগরীর বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।
সাথে ছিলেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো: আনিছুর রহমান।
অভিযানে ‘কুটুমবাড়ি রেস্তোরাঁয়’ ৩২ হাজার টাকা জরিমানার পাশাপাশি এরূপ কার্য থেকে বিরত থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য, খাবার ও খাবার তৈরির বিভিন্ন সস ও অন্যান্য উপাদান ব্যবহারের জন্য ফ্রিজে সংরক্ষণ এবং পণ্যের জন্য নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রির অভিযোগে জাকির হোসেন রোডের খুলশী আবাসিক এলাকার ২নং রোড (খুলশী হিল) সংলগ্ন ‘কোরিয়ান রেস্টুরেন্ট-খুলশী হিল’ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, অভিযানে বিভিন্ন অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র‌্যাপিড...

সর্বশেষ

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা...

রাউজানে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১

রাউজানের কদলপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির...

নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ...

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমসে আবারও হতাশ করলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানের কাছে...