সোমবার, ২৯ জুন ২০২৬

নগরের ঝুঁকিপূর্ণ নালা নর্দমায় ঢাকতে সাবেক মেয়রের ‘স্ল্যাব’ উপহার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর অনুরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম নিজ অর্থায়নে দ্বিতীয় বারের মত মহানগর এলাকায় জনগণের সুবিধার্থে ও ঝুঁকি এড়াতে নালা-নর্দমার ঢাকনা হিসেবে ব্যবহারের জন্য গত বছরের মত আজ আবার এক ট্রাক স্ল্যাব- ঢাকনা প্রদান করেন।

এদিকে নগরির অক্সিজেন মোড়কে স¤প্রতি মেয়র রেজাউল করিম চৌধুরী মাইজভান্ডারী চত্বর ঘোষণার প্রেক্ষিতে গোল্ডেন ইস্পাত লি. ও এইচ এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনায় মাইজভান্ডারী চত্বর নির্মাণের প্রস্তাবিত নকশাও মেয়রকে হস্তান্তর করা হয়। অপরদিকে অক্সিজেন মোড় থেকে নন্দিরহাট পর্যন্ত সড়কটি ‘হযরত গাউছুল আজম মাইজভান্ডারী সড়ক’ নামে নাম করণের জন্যও মনজুর আলমের পক্ষ থেকে রেজাউল করিম চৌধুরীকে অনুরোধ জানানো হয়।

ঝুঁকিপূর্ণ খোলা নালা-নর্দমা নিরাপদ করার জন্য চসিককে স্ল্যাব প্রদান করায় বতর্মান মেয়র সাবেক মেয়রকে ধন্যবাদ জানান। একই সাথে অক্সিজেন মোড়ে মাইজভান্ডারী চত্বর নির্মাণ এবং অক্সিজেন মোড় থেকে নন্দির হাট পর্যন্ত সড়কটি ‘হযরত গাউছুল আজম মাইজভান্ডারী সড়ক’ নামে নাম করণের প্রস্তাবে রেজাউল করিম চৌধুরী আশ্বাস প্রদান করেন ও সাবেক মেয়র মনজুর আলমের আন্তরিকতার প্রশংসা করেন।

এ প্রসঙ্গে সাবেক মেয়র মনজুর আলম বলেন, নগরির বিভিন্ন এলাকার অনিরাপদ নালা-নর্দমা নিরাপদ করতে ও দুর্ঘটনা রোধকল্পে স্ল্যাব-প্রদানের জন্য বর্তমান মেয়র আমাকে অনুরোধ করলে আমি আন্তরিকতার সাথে বিষয়টিতে এগিয়ে আসি। কারণ খোলা নালা-নর্দমার ফলে গত বছর মর্মান্তিকভাবে আমরা কিছু তাজা প্রাণ হারির্য়েছি। আমরা এ ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। তা ছাড়া আর কারো স্বপ্ন ভেসে না যাক খোলা নালার ¯্রােতের কবলে এটাও আমাদের প্রত্যাশা। আমরা চাই চসিক এলাকার রাস্তা-ঘাট ঝুঁকিমুক্ত থাকুক। জনসাধারণ চলাচল করুক নিরাপদে।এছাড়াও নগরবাসীর প্রয়োজনে নগরির যে কোনো সমস্যা সমাধানে বতর্মান মেয়রের পাশে থাকবেন বলেও ঘোষণা দেন এই সাবেক মেয়র।

মঙ্গলবার সকাল ১১ টায় নগরির টাইগারপাসস্থ নগরভবনে বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরীর নিকট মনজুর আলমের পক্ষে স্ল্যাব, মাজভান্ডারী চত্বর ও অক্সিজেন মোড় থেকে নন্দিরহাট পর্যন্ত সড়কটি ‘হযরত গাউছুল আজম মাইজভান্ডারী সড়ক’ নামে নাম করণের প্রস্তাব পত্র তুলে দেন এইচ এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর নির্বাহী পরিচালক মো. শামছুদ্দোহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ূন কবীর চৌধুরী, মো. এয়াকুব নবী প্রধান প্রকৌশলী এইচ এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এবং মোন্তফা হাকিম গ্রæপের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...