রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশাল ব্যবধানে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্ট্রাইকার তহুরা খাতুনের হ্যাট্টিকে তৃতীয়বারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে।

২০১৬ ও ২০২২ সালের আসরে ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে রানার্স-আপ হলেও, ২০২২ সালে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন আরেক স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা।

১৫ মিনিটে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা। শিউলির কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ-পায়ের শটে গোল আদায় করেন নেন তিনি।

২৬ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সাবিনা। মনিকার যোগান দেওয়া বল প্লেসিং শটে গোল করেন তিনি।

৩৫ মিনিটে বাংলাদেশকে গোল আনন্দে মাতান তহুরা। বাঁ-পায়ের বাঁকানো শটে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন তারকা এই ফুটবলার।

দুই মিনিট পরই ভুটানের গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। ৫-০ গোলে এগিয়ে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশ।

৪১ মিনিটে গোলের ব্যবধান কমায় ভুটান। দলের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার দেকি হাজম। ৫-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বল দখলে রেখেছিলো বাংলাদেশ। ৫৬ মিনিটে মনিকার পাসে বল পেয়ে ডি-বক্স থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন তহুরা। সাফের মঞ্চে প্রথম হ্যাট্টিক করলেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৫।

৭১ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বলে হেডের সাহায্যে ভুটানের জালে সপ্তম গোল করেন মাশুরা পারভিন।

এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে, ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্টিকের জন্য সেরা খেলোয়াড় হন তহুরা।

দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।

নেপাল ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...