সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয়

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও পৌর যুবদল এসবের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্ভোধন করেন।

এ উপলক্ষে উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক’র সভাপতিত্বে এক আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী ও য্গ্নু-সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান আকবর মোমিন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, পৌর যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও যুগ্ন আহবায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট রবিউল হোসেন ইরান প্রমুখ।

ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় পরিচালনা করেন আলিঙ্গন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রিপন মিয়া ও রনি হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচার এরসাদ ও হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যুবদল। বর্তমানে দেশের শৃঙ্খলা রক্ষ্যায় এ দলটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...