বুধবার, ২৪ জুন ২০২৬

শিশুসাহিত্য উৎসবের পুরষ্কার বিতরণ ও সমাপনী দিনে বক্তারা

শিশুসাহিত্যিকরা শিশুদের মনোজগতকে সমৃদ্ধ করে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের শিশুসাহিত্যিকদের সরব উপস্থিতিতে বন্দরনগরী চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হলো বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুইদিনব্যাপী শিশু সাহিত্য উৎসব। গতকাল শনিবার সমাপনী দিসে ছিল শিশু সাহিত্য সম্মাননা প্রদান, আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, স্বরচিত ছড়া ও কবিতা পাঠ। সন্ধ্যা ৭ টায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। এ বছর বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমী সম্মাননা প্রাপ্তরা হলেন ছড়াকার মাহমুদউল্লাহ, শিশু সাহিত্যিক আহমেদ জসিম, ছড়াকার ইফতেখার মারুফ। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন খ্যাতিমান শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিশু সাহিত্যিক অরুণ শীল, শিশু সাহিত্যিক রমজান মাহমুদ। সূচনা বক্তব্য প্রদান করেন কবি ও গীতাকার জসিম উদ্দিন খান অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ও উপস্হাপকআয়েশা হক শিমু। এরআগে বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। আলোচক ছিলেন ডা. প্রণব কুমার চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিঞা, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, প্রাবন্ধিক রেজাউল কমির স্বপন, শিপ্রা দাশ। সুচনা বক্তব্য রাখেন সংগঠক এস এম আবদুল আজিজ।
সভায় কবি সুজন বলেন, শিশুসাহিত্যকরা শিশুর মনোজগতকে সমৃদ্ধ করে। তারা শিশুদের পরম বন্ধু হিসেবে শিশুসাহিত্য রচনায় সচেষ্ট থাকে। তিনি আরো বলেন, সাহিত্য কর্মীরা নানা প্রতিকুলতার কথা ভেবে যেখানে তটস্থ সেখানে চট্টগ্রামে এই সুন্দর আয়োজন সত্যি প্রশংসনীয়। বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমী প্রথাগতভাবে এ বছরও ৩ জন গুণী শিশুসাহিত্যিককে সম্মাননা প্রদান করছে। এজন্য আমি বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মাননাপ্রাপ্তদের জানাই আন্তরিক অভিবাধন। সাহিত্য চর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে পুরষ্কার ও সম্মাননার গুরুত্ব অপরিসীম। যদিও কবি- লেখকরা পুরষ্কার – সম্মাননার জন্য লেখেনা। তবুও এ ধরণের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সৃষ্টির জ্বালানি হিসেবে কাজ করে।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালক রাশেদ রউফের সঞ্চালনায় ছড়াকার উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও কবি সৈয়দা সেলিমা আক্তারের সূচনা বক্তব্যে ছড়া, কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন জাবীদ মাইন্উদ্দীন, জাহাঙ্গীর আজাদ, জাহানারা মুন্নী, জায়তুন্নেছা জেবু, জাহেদুল ইসলাম, জি এম জহির উদ্দীন, জিন্নাহ চৌধুরী, জেবারুত সাফিনা, জেসমিন জেসী, জুবাইর জসীম, জোনাকি দত্ত, ডি কে বড়ুয়া, তটিনী বড়ুয়া, তসলিম খাঁ, তহুরা পিংকি, তানভীর হাসান বিপ্লব, তারিফা হায়দার, তাহেরা বেগম, তৌফিকুল ইসলাম চৌধুরী, নবারুণ কান্তি বড়ুয়া, নাজনীন লাকী, নাটু বিকাশ বড়ুয়া, নাসের রহমান, নিগার সুলতানা, নীল রতন দাশগুপ্ত, নুরনাহার ডলি, পিংকু দাশ, পীযুষ কান্তি বড়ুয়া, পুষ্পিতা সেন, প্রদীপ ভট্টাচার্য, প্রদ্যোত কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, বাসুদেব খাস্তগীর, বিকিরণ বড়ুয়া, বিচিত্রা সেন, বিদ্যুৎ কুমার দাশ, বিপ্লব বড়ুয়া, মৃণালিনী চক্রবর্তী, রফিক তালুকদার, রাশেদুল ইসলাম রাশেদ, রায়হানা হাসিব, রেহেনা মাহমুদ, শরণংকর বড়ুয়া।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...