শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

 শ্যামল রুদ্র, রামগড় 
- Advertisement -
Single page 1st Paragraph

 খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত থেকে ভারতীয় নাগরিক সহ দুই ব্যক্তি আটক হওয়ার খবর পাওয়া গেছে। আটক ব্যক্তিদের মাটিরাঙা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছে থাকা নগদ টাকাও মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। জানা যায়, ২৩ অক্টোবর বুধবার বিকেলে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর শফিটিলা বিওপির  নাঃ সুবেঃ মো. মোশারফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এক জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে । 

 খেদাছড়া ৪০, বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক  মেজর মো. আফিক হাসান ২৪, অক্টোবর বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এ জানান, শফিটিলা বিওপি হতে আনুমানিক দেড় কিলোমিটার  দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান হতে জনৈক রনি দাস (৩২), পিতা-ললিত দাস, দক্ষিণ রাজনগর, বেলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা, ভারতকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় বিজিবি কতৃক আটক করা হয়। পরবর্তীতে উক্ত ভারতীয় নাগরিক রনি দাসের মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড (HITPD-5689A) এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও আটককৃত  ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন সেট ও বাংলাদেশী নগদ ৪,৬০০ টাকা পাওয়া যায়।  প্রাথমিক তদন্তে জানা যায় , ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলো। এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মো. সাইফুল ইসলাম (২৪), গ্রাম-ছনখোলা পাড়া, পোষ্ট-বেলছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি কে একটি প্লাটিনা (১০০ সিসি) মোটরসাইকেল, ২ টি মোবাইল সেট এবং নগদ ৭,৮২০- টাকাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়কে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।    

 মেজর মো. আফিক হাসান জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...