মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মীরসরাইয়ে ব্যবসায়ী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় ছুরিকাঘাতে কবির আহম্মদ সওদাগর (৭৪) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গতকাল (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কামাল উদ্দিন (৩২) ও মোঃ সাঈদ (৩০)কে গ্রেফতার করে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দলের সদস্যরা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বারইয়ারহাট পৌরসভা ছুরিকাঘাতে কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামি কামাল উদ্দিন ও মোঃ‌ সাঈদকে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক গ্রেফতার করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।

এর আগে চলতি বছরের গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় কবির আহম্মদ সওদাগর জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ হিঙ্গুলী মার্কেটে নিজ দোকানে কাজ তদারকি করা অবস্থায় বকেয়া দোকান ভাড়াকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

ঐদিন রাতে কবির আহম্মদ সওদাগরের ছেলে দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ০৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...