সোমবার, ২৯ জুন ২০২৬

বায়েজিদের কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপের’ ৯ সদস্য আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন এলাকা থেকে ‌‌‘টেনশন গ্রুপ’ এবং ছিনতাই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার রাত ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বায়েজিদ থানাধীন ওবায়দুল হকের ছেলে মো. রুবেল (২১), ভোলার লালমোহন থানার কুঞ্জেরহাট এলাকার মো. রোস্তমের ছেলে মো. শাকিল (২১), বরিশাল জেলার পাতারহাটের মেহেন্দিগঞ্জের নাসির গাজীর ছেলে মো. সাজিব (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাশারু গ্রামের মৃত মো. হাবিবের ছেলে মো. হৃদয় (২০), বাঁশখালীর কোটপাড়া থানার মো. দলিলুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (২৪), বায়েজিদ থানার বার্মা কলোনি পূর্বপাড়ার খোরশেদ আলমের ছেলে মো. সালাহ্উদ্দিন (১৯), আমিন কলোনির মো. কুদ্দুসের ছেলে মো. ওমর হাসান (১৯), বায়েজিদের বাস্তুহারা এলাকার মৃত মো. সুলতানের ছেলে মো. সাগর (১৯) ও একই এলাকার আবদুল গফুরের ছেলে মো. সাঈদ আলম (১৯)।

র‌্যাব জানায়, দেশীয় অস্ত্র নিয়ে বায়েজিদে ডাকাতি করার উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তারকৃতরা নগরীর টেনশন গ্রুপের সক্রিয় সদস্য। তারা বায়েজিদ থানা এলাকাসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...