সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সচল কর্ণফুলী নদীর ১০ নৌ ঘাট, ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীর ১০ ঘাটে অনির্দিষ্টকালের জন্য ডাকা বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ‘কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন’-এর অন্তর্ভুক্ত সকল সংগঠন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস.এম পেয়ার আলী ও চরপাথরঘাটা ব্রিজ ঘাট সাম্পান চালক সমিতির সভাপতি মো. আবুল হোসেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের নেতাকর্মী ও চরপাথরঘাটার বিএনপি নেতা এম মঈন উদ্দিন চসিক প্রশাসক চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে দেখা করে পিটিশন দেওয়ার পর এ সিদ্ধান্ত জানানো হয়।

তাঁদের নির্ভরশীল সূত্র জানায়, নৌ ঘাটের সার্বিক বিষয় বিবেচনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম পূর্বের আদেশ বাতিল করে সদরঘাট, বাংলাবাজার ও অভয়মিত্র ঘাট পাটনিজীবী সমিতির মাঝিদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এক ঘন্টার মধ্যে শিগগিরই নতুন আদেশ দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের মুখপাত্র বিএনপি নেতা এম মঈন উদ্দিন বলেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্পান মাঝিদের বিজয় হয়েছে। বৈঠা বর্জন প্রত্যাহার করা হলো সকল ঘাটের যাত্রী পারাপার চালু হলো।’

প্রসঙ্গত, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন বিভাগীয় কমিশনারকে বংশগত সাম্পান মাঝিদের (পাটনিজীবী) থেকে পাঁচ ঘাটের নিয়ন্ত্রণ স্থানীয় অপেশাদার ব্যক্তিদের কাছে হস্তান্তর বিষয়ে দেওয়া পরিপত্র বাতিল ও মহামান্য হাইকোর্টের আদেশ পালন করার আবেদন করেন।

যেহেতু নদীতে যাত্রী পারাপারকারী সাম্পান ও সাম্পান মাঝি আবহমান কাল থেকে চট্টগ্রাম ও দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতীক। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ২৯ বছরের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

এই বিভাগের সব খবর

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকটের বোঝা...

সর্বশেষ

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...